Wednesday, May 19, 2010

nature


দিগন্তের রক্তিম আভা
নতুন দিনের হাতছানি দেয়,
নৈশব্দের কোলাহলে অবগাহন
নব জীবনের সূচনায়!

রুক্ষ কঠিন প্রাণ
সবুজের হাতছানিতে মুখরিত;

কুয়াশার বাধন চিরে
চতুর্দিক বর্ণময়
পাহাড় কথা বলে
এক নতুন ভাষায়!

No comments:

Post a Comment